স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে চলছে উত্তেজনা। যদিও জগন্নাথপুরে অাওয়ামিলীগের রয়েছে দু গ্রুপ তবে জগন্নাথপুরে অাওয়ামীলীগের কমিটি একটি কিন্তু সেই সুযোগে এবার ছাত্রলীগ নেতারা সুযোগ হাতছাড়া করতে চাননা, কেহ কারে ছাড় দিতে রাজি নয়। ছাত্রলীগে এখন পাল্টাপাল্টি কমিটি করে দু গ্রুপ হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি এক অংশ সকালে ঘোষনা করিলে বিকেলে অপর অংশ অারেকটি কমিটি ঘোষনা করেন।
জগন্নাথপুরে পাল্টাপাল্টি দুই গ্রুপের নতুন কমিটি নিয়ে চলছে টানটান উত্তেজনা। ছাত্রলীগের দু গ্রুপের নতুন কমিটির শনিবার আনন্দ মিছিল করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবিদার সাফরোজ ইসলাম এবং রোমেন আহমদের নেতৃত্বে পৌরশহরে দুপুরে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিজানুর রশিদ ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, ছাত্রলীগ নেতা সায়মন হোসেন, নাসির আহমদ, আজমল হোসেন মিঠু, আবু হেনা রনি, আতিক হাসান, হিবলু তালুকদার, তোহা চৌধুরী, ছুফি মিয়া, ছায়াদ আহমদ ভূইয়া, রাসেল আহমদ, আমির খান সাব্বির, ইসলাম উদ্দিন জসিম, মিনার চৌধুরী, জাবের তালুকদার,মিছবাহ আহমদ, খলিল কামালী, সৈয়দ মিজান, মুক্তার আহমদ, জিন্নাহ আহমদ, আদিল, নাজিম, সুজেল,আফজল, তাহা, তোফায়েল প্রমুখ।
বিকেল ছাত্রলীগের অপর একটি অংশ ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারন সম্পাদক দাবী করে যথাক্রমে শাহ শাহেদ ও মুরাদ আহমদের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল করেছে পৌর শহরে তাদের অানন্দ মিছিলে অংশ নেন তৃণমূলের নেতাকর্মীরা।





























