জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রততিবাদ সভা অনুষ্ঠিত হৃযেছে। আজ বুধবার জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যােগে আজ বুধবার (২৪ মার্চ) পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব শামছুল ইসলাম জাবিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, যুগ্ন আহবায়ক সাইফুর কামালী, ছাত্রদল নেতা শাফিদুল ইসলাম সিহাব, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, সদস্য সচিব মোবারক হোসাইন তুহিন, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুল কাদির রাহিম, ছাত্রদল নেতা শাওন কামালী, আব্দুল আহাদ, শেখ শাহাঙ্গীর, পারভেজ আহমদ, হুসাইন আহমদসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























