জগন্নাথপুরে চোরাই মালামালসহ ৪ চুর গ্রেফতার
- Update Time : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে চোরাই মালামালসহ ৪ চুরকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে এএসআই শিবলু মজুমদার, এএসআই মোঃ সোহেল’র সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার (৮ ডিসেম্বর)) রাতে চোরাই মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আলী আহমদ (২১), মৃত হাসিম উল্লাহর ছেলে মোঃ রিপন মিয়া (২৬), শেরপুর গ্রামের গেদা মিয়ার ছেলে মোঃ সাজু মিয়া (২৬), বলবল গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ এমরান মিয়া (২৮)। এ সময় তাদের দেওয়া তথ্য মতে একটি রুপার চেইন (এক ভড়ি), একটি এলইডি ওয়ালটন টেলিভিশন, দুই চুলা বিশিষ্ট একটি গ্যাসের চুলা, ৬৫০টি কাঁচা সুপারী উদ্ধার করে জব্দ করা হয়। যার অনুমান মূল্য ৫০ হাজার টাকা।





























