০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চোরাই মদসহ একজন গ্রেফতার
- Update Time : ১০:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানে নির্দেশে মাদক বিরোধী অভিযানে চোরাই মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর (বাসুদেব বাড়ী) এলাকার বৈদ্যনাথ বণিকের ছেলে বিভু বণিককে (৪১) ৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, মদসহ গ্রেফতারকৃত বিভু বণিককে আজ সোমবার (২৯ আগস্ট) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























