১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চোরাই গরুসহ আটক ২
- Update Time : ০৬:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। থানার এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের এখলাছ মিয়ার ছেলে জাবেদ আহমদ, দিঘলী চাতলপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে সাকিব আহমদ। গ্রেফতারকৃত দুই চোরকে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
























