জগন্নাথপুরে চেয়ারম্যান পদে সৈয়দ তালহা আলম আলোচনায় শীর্ষে
- Update Time : ১১:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামি ২ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচন যতো ঘনিয়ে আসছে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ও তাদেরকে কাছে টানতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবাসি অধ্যুষিত উপজেলা হিসেবে এ উপজেলায় নির্বাচনে প্রবাসিদের অবদান একটু বেশি হয়ে থাকে। জগন্নাথপুরে নির্বাচন যেন মানুষের মধ্য একটি নতুন ঈদের মত আনন্দ দেখা দেয়। প্রবাসিদের অবদান ধরে রাখতে এবার উপজেলা পরিষদ নির্বাচনে নতুন চমক সৃষ্টি করতে চান সৈয়দ তালহা আলম। তিনি দীর্ঘ ৪ বছর ধরে উপজেলার অসংখ্য মাদ্রাসা-মসজিদ, বাড়ি-ঘরে নগদ অর্থসহ নির্মাণ করে দিচ্ছেন, অসংখ্য গরীব-অসহায় পরিবারে আর্থিক সহযোগিতা করে বিয়ে-শাদির ব্যবস্তা করে দেন, অসংখ্য দরিদ্র- পরিবারে সু-চিকিৎসার ব্যবস্তা করে দিয়ে তিনি উপজেলা জোরে আলোচনায় বসেছেন। তাকে নিয়ে চলছে সর্বধিকে আলোচনা। বিশেষ করে বিগত করোনাকালিন সময়ে অসহায়- দরিদ্রদের ও কর্মহীন পরিবারে আর্থিক সহযোগিতা, শতাব্দীর ভয়াবহ বন্যায় দিন-রাত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, ত্রান সামগ্রী বিতরণে তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চমক দেখাবেন বলে বিভিন্ন স্থানে ঘুরে ফিরে তাকে নিয়ে চলছে আলোচনা।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কে এই তালহা, যাকে নিয়ে মানুষের এতো আলোচনা- জানাগেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরগাঁও গ্রামের বাসিন্দা, যুক্তরাষ্ট্র প্রবাসি, পীরজাদা সৈয়দ তালহা আলম। তিনি যুক্তরাষ্ট্রের একজন সফল বিশিষ্ট ব্যবসায়ি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন সৈয়দ তালহা আলম। তিনি দীর্ঘ ৪ বছর ধরে একটানা মাঠে কাজ করায়, জনসেবায় পরিক্ষিত এক সেবক হিসেবে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দীর্ঘদিন মাঠে কাজ করায়, আলেম সমাজ ও ব্যক্তি তালহার বিশাল ভোট ব্যাংকের কারনে সৈয়দ তালহা আলম চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় ও আলোচনায় শীর্ষে রয়েছেন। চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম জানান, মানুষ অনেক ডিজিটাল-উন্নত হয়েছে। প্রযুক্তির মাধ্যমে সব এগিয়ে গেছে। প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার মানুষ এবার নতুনত্ব চায়। নতুনের চেতনায় চারদিকে খেজুর গাছের সমর্থনে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। উন্নয়নের বিশ্বাসে সকলের আন্তরিকতায় ২ নভেম্বর বুধবার নির্বাচনে প্রিয় নবীজির প্রিয় গাছ খাজুর গাছ মার্কায় তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম বলেন, আমি উন্নয়নের বিশ্বাসী। আমি চার দেওয়ালে এসি রোমে বসে থাকার লোক নয়, উন্নয়নে মানুষের মুখে হাসি ফুটানো আমার কাজ। জয়ী হলে উপজেলাবাসীর জন্য যা যা করার আমি তা করে বিশ্রাম নিব।

























