জগন্নাথপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী খলকুর মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৭:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার। উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, অসহায়- দরিদ্র মানুষের বন্ধু মোহাম্মদ আলী খলকু আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সমর্থকদের নিয়ে মিছিল সহকারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের পর মোহাম্মদ আলী খলকু বলেন, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ অবহেলিত এলাকার উন্নয়ন বঞ্চিত মানুষের সার্বিক উন্নয়নে নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে আসছি, নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বিজয়ী হব শতভাগ আশাবাদী।





























