জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশীর মতবিনিময়
- Update Time : ০৯:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ মকসুদ মিয়া কোরেশীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর বাজারে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মকসুদ মিয়া কোরেশীর মতবিনিময় সভায় এসময় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীবিদ মোস্তক আহমদ কোরেশী, বিশিষ্ট সাজসেবক সিরাজ মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মনসুর কোরেশী, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, বিশিষ্ট ব্যবসায়ী অন্তত চন্দ্র, তাহিদ মিয়া কোরেশী, সৈয়দ ছফেদ আলী, নাসির কোরেশী, মিজান আহমদ, সুজেল আহমদ, রাসেল আহমদ, সৈয়দ কামরান আহমদ, তারেক আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























