০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে চেক ডিজঅনার মামলায় ঠিকাদার গ্রেফতার
- Update Time : ১১:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী নির্মানাধীন জগন্নাথপুর পৌর ভবনের ঠিকাদার গোলাম কবির চৌধুরীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকার আবদুর রশিদ চৌধুরীর ছেলে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এএসআই শিবলী মজুমদার বলেন, গাজীপুরের ১টি ও জগন্নাথপুর বাজারের জামাল মিয়া তালুকদারের দায়ের করা ৩টি চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী ঠিকাদার গোলাম কবির চৌধুরীকে ১৬ অক্টোবর বুধবার গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





























