জগন্নাথপুরে মোটরসাইকেল সহ গ্রেফতার ৩
- Update Time : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন দোকানের সামন থেকে ঘন ঘন মোটরসাইকেল চুরি হওয়ায় থানা পুলিশ নেমেছে বিশেষ অভিযানে। মোটরসাইকেল চুরির সাথে জড়িদের গ্রেফতার করছে পুলিশ একের পর এক। মোটরসাইকেল চুর সিন্ডিকেট চক্রের সক্রীয় সদস্যদেরকে গ্রেফতার করতে পুলিশের কড়া নজর রয়েছে প্রতিদিন।
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩, অভিযান অব্যাহত। সিনিয়র এএসপি মাহবুবুর রহমান, জগন্নাথপুর সার্কেলের দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নব গোপাল দাশ এর সার্বিক তত্বাবধানে জগন্নাথপুর থানার এসআই লুৎফূর রহমান, এসআই অনিক চন্দ্র দেব, এএসআই শাহজামালের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার মামলা নং-০২, তারিখ-০৪/০৮/১৮খ্রিঃ, ধারা-৩৭৯ দঃ বিঃ এর সন্ধিগ্ধ আসামী আন্তজেলা মোটর সাইকলে চোর চক্রের সক্রীয় সদস্য ১। হবিগঞ্জের নবীগঞ্জ থানার আমড়াখাই গ্রামের কালী কুমারের ছেলে লিটন মিয়া ওরফে শ্রীকৃষ্ণ (২৪), ২। নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে রুযেল মিয়া (২২), ৩। বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের অাঃ মালেকের ছেলে সিদ্দিক মিয়া (২৮)কে ১টি রেজিঃ বিহীন ফ্রিডম ১০০ সিসি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসঅাই লুৎফুর রহমান জগন্নাথপুর পত্রিকাকে জানান, মোটরসাইকেল সহ তাদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।






















