১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে চুরির তিনটি গরু অল্প দামে বিক্রি, কসাই গ্রেফতার

  • Update Time : ১১:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে চুরির তিনটি গরু অল্প দামে ক্রয় করায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আবু শাহ কসাইকে (৩৪) আজ রোববার (১১ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ওপর আসামি জিয়াউল খাঁকে গতকাল শনিবার জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাক গ্রামের হাজি আবুল হোসেনের গোয়ালঘর থেকে গত ২৯ জুন এক সঙ্গে ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় গরুর মালিক আবুল হোসেন জগন্নাথপুর থানায় একটি মামলা- সাধারণ ডায়েরি (জিডি) করে খোঁজাখুজি শুরু করেন। গত শুক্রবার রাতে থানার এসআই আব্দুস ছত্তার অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইসহাক গ্রামের জিয়াউল খাঁকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ করলে তার তথ্যের ভিত্তিতে ওই রাতে হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের শাহ মুতি কসাই’র ছেলে আবু শাহ কসাইকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই
আব্দুস ছত্তার জানান, আসামি জিয়াউল খাঁ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সে গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবং গরু চুরির সঙ্গে জড়ি আরো আসামিদের নাম উল্লেখ করেছে। এসআই আব্দুস ছত্তার আরো জানান, মাধবপুর থেকে গ্রেফতারকৃত আসামি আবু শাহ কসাই সে অল্প দামে চুরির তিনটি গরু ক্রয় করেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া গরুর বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে চুরির তিনটি গরু অল্প দামে বিক্রি, কসাই গ্রেফতার

Update Time : ১১:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১