০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গীতিকার সংসদের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : ১০:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারি ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: বিজয় উৎসব উপলক্ষে সিলেট বিভাগীয় গীতিকার সংসদ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সহ-সভাপতি হাজী হিরন মিয়া, সাধারণ সম্পাদক নিবারণ চন্দ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, গজম্বর আলী, শরিয়ত আলী। গীতিকার সংসদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি শাহ আব্দুল পরান’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গীতিকার সংসদ জগন্নাথপুর শাখার উপদেষ্টা এসএম আফরাজ কবেরি, ইয়াওর মিয়া, শিক্ষক মোশারফ হোসেন, মুক্তার আলী, আব্দুল হক, বাবরু হোসেন, সহ-সভাপতি ফয়সল গণি শাহ, আরজু মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার শাহ নুর আলী, যুগ্ম-সম্পাদক মঈনুল কবেরি, কোষাধ্যক্ষ শামীম আহমদ, পরিষদ নেতা আর্শাদ আলী, নবীন উদ্দিন, ফুলশাদ মিয়া, কাজল দেবনাথ, সাহাব উদ্দিন, ছয়ফুল করিম, ফিরোজ আলী, আব্দুল আলী, আব্দুস শহীদ, শুসেন দেবনাথ, রাজা মিয়া, খেলু ভান্ডারি ও আকিল শাহ। সভায় অতিথিদের গীতিকার সংসদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী জালালী সালমা, তাছলিমা আক্তার, সুলতানা বেগম, লেচু সরকার, মিলন হোসেন প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গীতিকার সংসদের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : ১০:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারি ২০১৭