জগন্নাথপুরে গাড়ি চালক হত্যা মামলা দায়ের ॥ ঘাতককে জেলে প্রেরণ
- Update Time : ১০:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়ি চালক সাইদুল ইসলাম হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বাউড়কাপন গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে ইজিবাইক (টমটম) গাড়ি চালক সাইদুল ইসলাম (১৭) গত ১১ আগষ্ট বিশ^নাথের বাগিচা বাজার থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জিডি হয়। জিডির পর সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে মোবাইল ফোন ট্যাকিংয়ের মাধ্যমে নিখোঁজের ১১ দিন পর ২২ আগষ্ট রশিদপুর-কুতুবপুর এলাকা থেকে হতভাগ্য গাড়ি চালক সাইদুল ইসলামের গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাজল দেবনাথ (২৫) নামের এক ঘাতককে গ্রেফতার করা হয়। সে ব্রাম্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার পূর্বভাগ গ্রামের গোপাল দেবনাথের ছেলে।
এ ঘটনায় ২৩ আগষ্ট শুক্রবার নিহত গাড়ি চালক সাইদুল ইসলামের ভাই রিয়াজুল হক বাদী কাজল দেবনাথ সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া গ্রেফতারকৃত ঘাতক কাজল দেবনাথকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহমুদুল হাসান চৌধুরী জানান।





























