১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাড়ি চলাচল বন্ধ, চলাচলের একমাত্র ব্যবস্থা নৌকা
- Update Time : ১১:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় বন্যার পানি বেড়ে অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি উঠেছে। বন্যার পানি বেড়ে যাওয়ায় যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে নৌকা।
পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। গ্রাম অঞ্চলে পানি বেড়ে সড়কগুলো তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। হাটবাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে। বন্যার পানি বাড়ায় পানিবন্দী মানুষের যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে নৌকা। এতে পানিবন্দী মানুষের বেড়েছে ভোগান্তি। উপজেলার বিভিন্ন স্থানে পানিবন্দী মানুষের মধ্যে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজি সোহেল আহমদ খান টুনুসহ বিভিন্ন সামাজিক, সংঘ-সমিতির পক্ষথেকে সংগঠনের নেতৃবৃন্দরা ত্রান সামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌছিয়ে দিচ্ছেন।





























