০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাঁজাসহ ছাতকের তিন ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৭:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা এলাকা থেকে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে ছাতকের তিন গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। গভীর রাতে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতারকৃতরা হলেন, ছাতকের বরাটুকা গ্রামের মনফর আলীর ছেলে মোঃ হারুন মিয়া (৩৫), বাদে ঝিগলী গ্রামের ফুলমত আলীর ছেলে আতাবুর রহমান (৩০), বরাটুকা গ্রামের মনেন্দ্র নমের ছেলে হরিবাবু নম (২২)। আজ শনিবার গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























