১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক আসামী গ্রেফতার- ২

  • Update Time : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই আব্দুস ছত্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে গতরাত ১০টার দিকে ২০কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালী (তেঘরিয়া) গ্রামের মোঃ ফিরোজ আলীর ছেলে আলাল মিয়া (৩৩)। এদিকে একদল পুলিশ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলেন, উপজেলার ইসলামপুর (আলখানারপাড়া) গ্রামের মৃত ছোয়াব উল্লার ছেলে আবু খালেদ, জগন্নাথপুর গ্রামের মৃত আপ্তাব আলী (বুলু মিয়ার) ছেলে সেলিম মিয়া। থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামীকে আজ বুধবার (১০ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক আসামী গ্রেফতার- ২

Update Time : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১