১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে পৌছার আগেই গাড়িতে সন্তান প্রসব

  • Update Time : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে পৌছার আগেই গাড়ির ঝাঁকুনিতে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে- রাস্তায় প্রসব যন্ত্রণায় ছটফট করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।

জানাগেছে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের চকরিয়া গ্রামের বিজয় দাসের গর্ভবতী স্ত্রী শুক্রবার (৭ আগস্ট) সকালে প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এ সময় সিএনজিযোগে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে জগন্নাথপুর বটেরতল নামক এলাকায় এক পুত্র সন্তান প্রসব হয়। পরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মা ও নবজাতককে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে গত মঙ্গলবার জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমকে জগন্নাথপুর টু সিলেট সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন সহ বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যােগ নিতে নির্দেশ দেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু জানান, এসব ভাঙা রাস্তা- সড়কগুলো কবে যে সংস্কার হবে তা কারো সঠিক জানা নেই। জগন্নাথপুর উপজেলার মত ভাঙা রাস্তা বৃহত্তর সিলেটের মাঝে আর কোথায় আছে বলে আমার জানা নেই। আমরা উপজেলাবাসী ভাঙা-রাস্তা থেকে মুক্তি চাই। ভাঙা সড়ক দিয়ে একবার কোথায় গেলে ২য় বার আর কারো যেতে মন চায়না। এক কথায় সুস্থ মানুষ অসুস্থ হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে পৌছার আগেই গাড়িতে সন্তান প্রসব

Update Time : ০২:৩৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ আগস্ট ২০২০