০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গরু চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাংচুর

  • Update Time : ১১:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২৫ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গরু চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এতে বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর শাসনহবি গ্রামে। জানা গেছে, ইসহাকপুর শাসনহবি গ্রামের ধনাই মিয়ার ছেলে আবরু মিয়ার একটি গরু চুরিকে কেন্দ্র করে ইসহাকপুর খানবাড়ির মৃত সমই খানের ছেলে জিয়াউল খানের সাথে বুধবার বিকেলে সংঘর্ষ হয়। এর জের ধরে বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১ ঘটিকার দিকে গরুর মালিক আবরু মিয়ার লোকজনের বাড়িতে হামলা করে বাড়ি-ঘর ভাংচুর করা হয়। সংঘর্ষে শানুর মিয়া, তোফায়েল আহমদ, আলিফ উদ্দিন, জিয়াউল খান সহ জন ৫ আহমদ হয়েছেন। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সহ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ধনাই মিয়া জানান, সংঘর্ষের পর রাতে প্রতিপক্ষের লোকজনের হামলায় আমাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। বর্তমানে প্রতিপক্ষের ভয়ে আমাদের লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গরু চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫, বাড়িঘর ভাংচুর

Update Time : ১১:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬