০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  • Update Time : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চুরি যাওয়া ১টি গরুসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়। এসময় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে অজুদ মিয়া (২২), কাদিরপুর (কাদিপুর) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে কদ্দুছ মিয়া (৩০)। জানাযায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মৃত আব্দুল খালিকের ছেলে আমির উদ্দিনের একটি গরু রোববার (১৮ জুন) রাতে গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। গরুর মূল্য প্রায় ৮০ হাজার টাকা। পুলিশ জানায়, চুরি হওয়া গরুটি শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পিকআপ ভ্যানসহ গরুটি জব্দসহ উদ্ধার করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই চোরকে মঙ্গলবার (২০ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

Update Time : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩