জগন্নাথপুরে খেলাফত যুব মজলিসের দাওয়াতী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ১২:১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত দাওয়াতী মিছিল ও সমাবেশ বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি এম মামুন আহমদের সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতাউর রহমানের পরিচালনায় দাওয়াতী মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলার সংগঠন বিভাগের সম্পাদক ক্বারী মাওঃ ফজলে রাব্বী মারুফ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা ফারহান আহমদ, খেলাফত ছাত্র মজলিস উপজেলার সভাপতি শায়েখ আহমদ মামুন,
যুব মজলিসের উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ তালুকদার, পাইলগাও ইউনিয়নের দায়িত্বশীল মাওলানা আল ইমরান, খেলাফত ছাত্র মজলিস আশারকান্দি ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান, আশারকান্দি ইউনিয়নের দায়িত্বশীল মাওলানা সাইফুল ইসলাম, মীরপুর ইউনিয়নের দায়িত্বশীল মুহাম্মদ মুরসালিন, মুহাম্মদ সেলিম প্রখুম। পরে দোয়ার মাধ্যমে দাওয়াতী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।




























