জগন্নাথপুরে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০২:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার নির্বাহী বৈঠক আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) মজলিস কার্যালয়ে উপজেলা সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনীর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা সুহেল আহমদ চুনুর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা আখতার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন জসিম, যুক্তরাজ্য খেলাফত মজলিসের অর্থ সম্পাদক সৈয়দ মারুফ আহমদ খোকন, সিলেট মহানগর খেলাফত মজলিসের শ্রস বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ। নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা তফজ্জুল হোসেন, মাষ্টার আমিনুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুস ছত্তার, আয়ুব আলী প্রমূখ। বৈঠকে কর্মসুচি ও পরিকল্পনা গ্রহন করা হয়।





























