জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তি, তারেকসহ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যােগে বেগম জিয়ার মুক্তি, তারেক রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও জগন্নাথপুর বিএনপি নেতা শাহ লুৎফুর রহমান কামালীর মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির অাহমদের নেতৃত্বে দলীয় নেতা-কমীরা অংশ নেন।
জাতীয় ঐক্য ফ্রন্টের ও বিএনপির ৭ দফা দাবি আদায়, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বাণোয়াট মামলার ফরমায়েশি রায় প্রত্যাহার ও জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ লুৎফুর রহমান কামালীর মুক্তির দাবিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির অাহমদের নেতৃত্বে মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে সৈয়দপুর বাজারে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যােগে অায়োজন করা হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা।
উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ অালী অাহমদ দুলার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাহিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক সৈয়দ খাইরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সৈয়দ আজমল হোসেন, সহ-সভাপতি সৈয়দ আক্কাছ মিয়া, সাবেক সহসভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা ওমর আলী, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-ধর্ম সম্পাদক সৈয়দ শফিকুর রহমান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যু্বদলের সাধারন সম্পাদক সৈয়দ ইসহাক, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য রওশন অাহমদ, বিএনপি নেতা মাসুক উল্লাহ, সৈয়দ আলমগীর, যুবনেতা সৈয়দ মিজান, সৈয়দ আবু বক্কর, মো অব্দুল লতিফ, বিএনপি নেতা রুহেল আমদ, রোমেল অাহমদ, লুৎফুর রহমান, ছাত্রদল নেতা খোর্শেদ আলম, আ হক কামালী, ওদুদ কামালী, সৈয়দ মনোয়ার, শেখ মহসিন, সুজেল খান, আবিদ মল্লিক, মিসবাহ কামালী, শিপন অাহমদ, সৈয়দ মারজান অাহমদ, সৈয়দ সাদিক অাহমদ, সৈয়দ তাহমিদ অাহমদ, আক্তার অাহমদ, তারেক অাহমদ, সেবুল অাহমদ প্রমূখ।



















