জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর দায়েরকৃত রায় প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ
- Update Time : ০৬:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি, যু্বদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যােগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর দায়েরকৃত রায় প্রত্যাহারের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের উপর ফরমায়েশি রায়ের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির সফল কোষাধ্যক্ষ এম এ ছাত্তার কে সুনামগঞ্জ -৩ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষনা করার দাবীতে জগন্নাথপুর বিএনপি, যু্বদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যােগে মঙ্গলবার (৬ নভেম্বর) জগন্নাথপুর বাজারের লিফলেট বিতরণ করে জগন্নাথপুর পশ্চিম বাজারে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা অাব্দুস সালামের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সুলতান মিয়া, টুনু মিয়া, অানোয়ার মিয়া, যুবদল নেতা সুবল বনিক, সাফিজ অাহমদ ভুঁইয়া, শেখ টিপু মিয়া, সিফাত অাহমদ, শেখ নুরুল ইসলাম নুরুল, টিটু ধর, বেলাল অাহমদ, বাবুল অাহমদ, অায়নাল মিয়া, অালী হোসেন, সাজাওয়ার হোসেন, দিদার অাহমদ, ছাত্রনেতা ফুজায়েল অাহমদ সাজু, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম জাবেদ, জাবির অাহমদ, কাশেম অাহমদ, দুলু মিয়া, রুহুল অামিন, সেজুল মিয়া, শাহ লিক্কন মিয়া, কাওছার অাহমদ, জাকির অাহমদ, মারজান অাহমদ, হুমায়ুন কবির, সাদিকুর রহমান প্রমূখ।



















