জগন্নাথপুরে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর দায়েরকৃত রায়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
- Update Time : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের উপর দায়েরকৃত ফরমায়েসী রায়ের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির সফল কোষাধক্ষ্য জননেতা এম এ সাত্তার গ্রুপের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় হাসপাতাল পয়েন্টে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (৪ নভেম্বর) জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টে যুক্তরাজ্য বিএনপির সফল অর্থ সম্পাদক এম এ সাত্তার গ্রুপের উদ্যােগে তৃণমূল বিএনপি, যুবদল, ছাত্র ও অঙ্গ সংগঠনের ডাকে অায়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভা নাসিম অাহমদ রুহেলের সভাপতিত্বে, বেলাল অাহমদ ও জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, যুবদল নেতা অাশরাফুল হক, শেখ টিপু মিয়া, শেখ নুরুল ইসলাম নুরুল, টিটু মিয়া, আব্দুল আলিম মিনার, সুজন মিয়া, সুমন মিয়া, জনি অাহমদ, অাব্দুল মিয়া, হেলাল অাহমদ, ছাত্রদল নেতা ফুজায়েল আহমদ সাজু, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম জাবেদ, জাবির আহমদ চৌধুরী, দুলু মিয়া, শহিদুল ইসলাম, জুয়েল অাহমদ, তারেক অাহমদ মিটু, রুহুল অামিন, শামিম অাহমদ, শফিক অাহমদ, অাহমদ রাজ, সুফিয়ান অাহমদ, নাজমুল ইসলাম, নাঈম অাহমদ, বেলাল অাহমদ, ছাত্রদল নেতা জয় প্রমুখ।
পথসভায় নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর দায়েরকৃত রায় প্রত্যাহারের দাবি জানিয়ে ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক পরিবার ওই পরিবারের অস্তিত্ব রক্ষার সার্থে অাগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ অাসনে যুক্তরাজ্য বিএনপির সফল অর্থ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী পরিচ্ছন্ন রাজনীতিবীদ এম এ সাত্তারকে বিএনপি থেকে বিশ দলীয় জোটের ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়ে সুনামগঞ্জ-৩ অাসন বেগম জিয়াকে উপহার দিতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রয়েছেন।



















