০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কোরবানীর পশুর হাট জমে উঠেছে
- Update Time : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে অবশেষে কোরবানীর পশুর হাট জমে উঠেছে। বাহির থেকে এবার কোরবানীর পশুর আমদানী না থাকায় দেশি গরুর দাম বেশি।
করোনা ভাইরাস ও বন্যার কারণে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এবার বাহির থেকে কোরবানীর পশুর আমদানী নেই, যে কারণে দেশি গরুর চাহিদা বেশি হওয়ায় দামও বেশি। উপজেলার ঘরে ঘরে লন্ডনীর গ্রাম সৈয়দপুর বাজারে আজ বৃহস্পতিবার কোরবানীর পশুর হাট জমে উঠে।
জানাগেছে, বাড়িঘরে বন্যার পানি এবং অনেক ক্রেতাদের বাড়িতে কোরবানীর গরু নিয়ে রাখার জায়গা নেই, যে কারনে ক্রেতারা কোরবানীর গরু চয়েজ করে এবং দামদর ঠিক করে ব্যবসীদের বাড়িতে কোরবানীর গরু রাখছেন।





























