জগন্নাথপুরে কৃষকের পাকা ধান কেটে দিলো বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যাণ সংস্থা
- Update Time : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জে জগন্নাথপুরে সারাদেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন অন্যদিকে আগাম বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। হাওরে কৃষকের ধান পেকেছে। শ্রমিক সংকটের কারণে কৃষকের ধান কেটে দিয়েছে বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীল ও কর্মীরা। বুধবার সকাল থেকে উপজলার রানীগঞ্জ ইউনিয়নে এলাকার হাওর থেকে পাকা ধান কেটে দেন তারা।
রানীগঞ্জ ইউনিয়নে আর্থ মানবতার সেবায় এক ঝাক তারুণ্যের জনপ্রিয় সংগঠন বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যাণ সংস্থার বর্তমান সভাপতি ইমামুল হাসান জানান, সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জুনেদ আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সুমন হোসাইন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মন্তশীর, বর্তমান সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ফরহাদ আহমদ, মুজাম্মিল হক, হাবিব মিয়া, আনোয়ার হোসেন, সহ সবাইকে নিয়ে আমরা মাঠে কাজ করতে নেমে যাই। তরুণ প্রজন্ম সম্পর্কে অনেকের অভিযোগ যে তাঁরা নিজেদের স্বার্থের বাইরে কিছু বোঝেন না। দেশ-জাতির কথা ভাবেন না। সারাক্ষণ ফেসবুক-মোবাইল-ইন্টারনেট নিয়ে থাকেন। কিন্তু এই পরিস্থিতিতে মাঠের ধান কাটতে কৃষককে সহায়তা করে আমাদের সংগঠনের যুবকেরা প্রমাণ করলেন, তাঁরাও সুখে-দুঃখে গণমানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করেন না। তরুণেরা যে কখনো ভুল করেন না, তার প্রমাণ আমরা বারবার দিয়ে যাচ্ছি। এভাবে কৃষকের পাশে তরুণদের দাঁড়ানো বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম না হলেও বিরল ঘটনা। যে তরুণেরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই।
জমির মালিক (কৃষক) জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও ধান কাটার লোক পাওয়া যাচ্ছেনা। কীভাবে ধান কাটে বাড়িতে নিয়ে মাড়াই দিবেন এ চিন্তায় অসহায় হয়ে পড়েন। এ সময় সাহায্য করতে আসে বালিশ্রী ফাইভ স্টার সমাজ কল্যাণ সংস্থার দায়িত্বশীল ও কর্মীরা।





























