১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান

  • Update Time : ১২:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জামেয়া দারুল কোরআন সৈয়দপুরে হিফজ সমাপনকারী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার জামেয়া দারুল কোরআন সৈয়দপুর-এর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ সমাপনকারী ছাত্রদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জামেয়া দারুল কোরআন সৈয়দপুর মাদ্রাসার হলরুমে মাদ্রাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা মুফতি সৈয়দ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া সৈয়দপুরের সিনিয়র উস্তাদ মাওলানা মুফতি সৈয়দ শামিম আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা মল্লিক কামাল হোসেন, মাওলানা মোশাররফ হুসাইন, হাফিজ জুমানুর রহমান, হাফিজ সৈয়দ শামিম আহমদ, মাওলানা সৈয়দ আব্দুল আহাদ। অনুষ্ঠানে মাদ্রাসার অভিভাবকবৃন্দ ও শতাধিক ছাত্ররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআনের হাফেজদের কৃতিত্বে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল হচ্ছে। কুরআনের হাফেজদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহতায়ালা সম্মানিত করবেন। সমাজে কুরআনের হাফেজদের এ ধরনের সম্মাননা প্রদান করলে তারা আরো উদ্বুদ্ধ হবে। বক্তারা, বিদায়ী হাফিজ ছাত্রদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে হিফজ সমাপনকারী বিদায়ী ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ছাত্ররা হলেন, হাফিজ মো. রেজুয়ান আহমদ, হাফিজ মো. মুনতাসির আহমদ, হাফিজ সৈয়দ মাহবুবুর রহমান এবং হাফিজ মো. জাকির হোসেন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে কুরআনের হাফেজদের সম্মাননা প্রদান

Update Time : ১২:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬