জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমীর তবলা বিভাগের শুভ উদ্বোধন
- Update Time : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে কাঞ্চনশিখা একাডেমী উদ্যােগে নৃত্য বিভাগের ২০১৯ শিক্ষা বর্ষের প্রথম ক্লাস ও যন্ত্র সংগিত বিভাগ (তবলা) বিভাগের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ৫ জানুয়ারী শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে অানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুল অালম মাসুম।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক কুশল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজি অাব্দুল জব্বার, জগন্নাথপুর অাট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রনক কুমার বনিক, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। বিজয় দিবস উপলক্ষে নৃত্যানুষ্ঠানে অংশ গ্রহনকারি ছাত্র-ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





























