জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী তাজিবুর রহমানের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
- Update Time : ০৬:৩৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যাসিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী জগন্নাথপুর পৌরসভার দুই বারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলার তাজিবুর রহমানের সমর্থনে বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। পৌরসভার কেশবপুর উত্তরপাড়া গ্রামে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সিতাব আলী মেম্বারের বাড়িতে মঙ্গলবার রাতে নির্বাচনী মতবিনিময় সভা কেশবপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী গয়াস মিয়া মহুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান বাদশা, সমাজসেবক সমুজ মিয়া, মন্তেশ্বর আলী, আব্দুস সামাদ, সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ, সুশীল বৈদ্য, সুলেমান মিয়াসহ এলাকার সর্বশ্রেণী পেশার মানুষ অংশ নেন।
নির্বাচনী মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্যে কাউন্সিলার তাজিবুর রহমান বলেন, ওয়ার্ডবাসীর সেবা করার জন্য আমাকে ওয়ার্ডবাসী বার বার কাউন্সিলার নির্বাচিত করেছেন। ওয়ার্ডের উন্নয়নে যা করেছি তা ওয়ার্ডবাসীর চোঁখের সামনে রয়েছে। ওয়ার্ডবাসীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতায় পূনরায় নিবাচিত করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানান কাউন্সিলর তাজিবুর রহমান। এলাকার বিশিষ্ট মুরব্বী ক্বারী আবু তাহের-এর মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।





























