জগন্নাথপুরে কলেজ ছাত্র প্রেমিকের সাথে ৫ মাসের অন্তস্বত্ত্বা প্রেমিকার বিয়ে!
- Update Time : ০৫:১৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে ৫ মাসের অন্তস্বত্ত্বার বিয়ে হয়েছে। এ নিয়ে এলাকায় স্বস্তি ফিরে আসে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে সিলেট মদন মোহন কলেজের ছাত্র জিলু মিয়া (২৩) ও তাঁর খালাতো বোন স্বামী পরিত্যক্তার (২৫) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সম্পর্কের সুবাদে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এতে প্রেমিকা ৫ মাসের অন্তস্বত্ত্বা হয়ে পড়েন। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। বিষয়টি নিস্পত্তির লক্ষে গ্রামের শালিসি ব্যক্তিরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে এ ব্যাপারে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের আলোকে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন কালে ঘটনার সত্যতা পান। এক পর্যায়ে থানা পুলিশ ও গ্রামের শালিসি ব্যক্তিদের উদ্যোগে গত শুক্রবার প্রেমিক কলেজ ছাত্রের সাথে প্রেমিকা স্বামী পরিত্যক্তা ৫ মাসের অন্তস্বত্ত্বার বিয়ে হওয়ার মাধ্যমে বিষয়টি নিস্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে আসে। জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






















