০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
- Update Time : ০৭:১০:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিমলা রাণী সরকার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের দেবেন্দ্র সরকারের মেয়ে।
জানাগেছে, ৭ জানুয়ারি সোমবার দিন দুপুরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে বিমলা সরকার আত্মহত্যা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই হাবিব-২ এর নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে সরজমিনে স্থানীয়দের সাথে আলাপকালে আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।





























