০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে করোনা ভ্যাকসিন নিলেন সাংবাদিক আব্দুল তাহিদ
- Update Time : ১০:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনার ভ্যাকসিন নিলেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল তাহিদ। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ টিকাদান কেন্দ্রে আজ রোববার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল তাহিদ করোনার টিকা নেন। এ সময় দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। করোনা ভ্যাকসিন গ্রহণ করে সাংবাদিক আব্দুল তাহিদ জানান, এটি অন্য ভ্যাকসিনের মতোই, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভ্যাকসিন নেওয়ার পর তিনি স্বাভাবিক ও সু্স্থ আছেন। সবাই নিবন্ধন করে নির্ভয়ে ভ্যাকসিন নিতে পারেন। তিনি আরো বলেন, সারাবিশ্বে আজ করোনা নামক মহামারী ভাইরাস চলছে। রোগ হলে ঔষধ ব্যবহার নবীজির সুন্নত। সুন্নত হিসেবে সকলকে ভ্যাকসিন নিতে আহ্বান জানান তিনি।




























