১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে করোনায় একদিনে ৩৪জন আক্রান্ত
- Update Time : ০৪:০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনা ভাইরাসে বিভিন্ন ইউনিয়নে একদিনে ৩৪ জন আক্রান্ত হয়েছেন। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে শনিবার (১০ জুলাই) রাতে নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাসে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন, জগন্নাথপুর পৌর এলাকায় ২০জন, আশারকান্দি ইউনিয়নে ৩জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২জন, কলকলিয়া ইউনিয়নে ২জন, রানীগঞ্জ ইউনিয়নে ২জন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ২জন, মিরপুর ইউনিয়নে ১জন, পাটলী ইউনিয়নে ১জন, বিশ্বনাথ উপজেলার ১জন।



























