জগন্নাথপুরে করোনায় আ.লীগ নেতার মৃত্যু
- Update Time : ০২:৩৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা মোঃ খসরু মিয়া আর নেই। উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক, জামালপুর গ্রামের বাসিন্দা মোঃ খসরু মিয়া আজ শনিবার (৩ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরহুমের নামাজে জানাজা আজ শনিবার ৩ জুলাই নিজ গ্রামে অনুষ্ঠিত হবে বলে স্থানীয়রা জানান। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মহিবুর রহমান রাসেল দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, আ.লীগ নেতা মোঃ খছরু মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ১০দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ শনিবার রাত ১২টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৪৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।




























