জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- Update Time : ০৭:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি জগন্নাথপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল পয়েন্টস্থ একটি কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ওসি তদন্ত সুশংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আনহার মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই জিয়া উদ্দিন, কাউন্সিলর শফিকুল হক, কাউন্সিলর সুহেল আহমদ, ইসহাক মিয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

























