০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কবি-সাহিত্য পরিষদের সাহিত্য আসর অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কবি-সাহিত্য পরিদের উদ্যােগে সাহিত্য আসর ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) মিডিয়া সেন্টারে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মানবাধিকারকর্মী সৈয়দ খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার এএসআই তালেব আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাবেক সহ-সভাপতি সৈয়দ আজমল হোসেন, মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, জুয়েল আহমদ, নাহিদ আহমদ, জাহিদ আহমদ, সৈয়দ রাজিব আহমদ, সৈয়দ আরিফ আহমদ, মিয়া মুহাম্মদ ওসমানগনী (ওসমান), সৈয়দ রাশেল আহমদ প্রমূখ। সাহিত্য সভায় লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি এএসআই তালেব আলী, কবি সৈয়দ আজমল হোসেন, হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম প্রমুখ।


























