জগন্নাথপুরে কবি-গবেষক দীনুল ইসলাম বাবুলের জন্মদিন পালন
- Update Time : ০৯:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সত্তর দশকের শক্তিমান কবি-গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যানের ৬৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) উপজেলার নয়াবন্দর বাজার কমিউনিটি সেন্টারে এলাকার সচেতন যুব সমাজের উদ্যােগে কবিকে শ্রদ্ধা জানিয়ে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক, সংঘ-সমিতির পক্ষ থেকে কবিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় অনুভূতি জানিয়ে কবি-গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যান বলেন, ‘মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনও সম্মাননা হয় না। সবার ভালোবাসায় আমি আপ্লুত।’ জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অধ্যক্ষ কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেক অব. সৈয়দ আলী আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ৬০ দশকের শক্তিমান কবি নূর- ই- সত্তার। বিশেষ আকর্ষণ উপস্থিত ছিলেন কবি-গবেষক দীনুল ইসলাম বাবুলের পিতার সহপাঠী বন্ধু ডাঃ সুশীল রঞ্জন দাশ চৌধুরী।

আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানির সভাপতিত্বে ও সমাজকর্মী বাবুল খান মুন্না, ফখরুল ইসলাম, আমির খান সাব্বির, শহিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জন্মদিন অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড আফরোজ আলী, যুক্তরাজ্য প্রবাসী কবি সৈয়দ দুলাল আহমদ, বিশিষ্ট সমাজসেবক দিলু মিয়া, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মনোহর আলী, সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ ইয়াকুব আলী, সমাজসেবক শিক্ষানুরাগী জাপা নেতা আব্দুল মনাফ, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির ক্যাশিয়ার আজিজুর রাজা চৌধুরী আনা, বিএনপি নেতা সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল হান্নান, উপজেলা যুবদল নেতা আব্দুর রহমান তালুকদার লিকছন, বিশিষ্ট শিক্ষানুরাগী মঈনুল ইসলাম, সমাজকর্মী ফারুক কবিরী, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা সাইফুর কামালী, সুজেল আহমদ, আলীনুরসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।





























