০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কঠোর লকডাউনে প্রশাসন মাঠে, জরিমানা আদায়
- Update Time : ০২:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস সংক্রমণে রোধে আজ থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মাঠে তৎপর দেখা গেছে উপজেলা প্রশাসনকে। করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ-এর নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। এসময় জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েতসহ একদল পুলিশ উপস্থিত ছিল।




























