০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ওয়ারেন্টের আসামী গ্রেফতার
- Update Time : ০৩:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে ওয়ারেন্টের আসামী হারুন মিয়াকে(৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (মোকামবাড়ীর) মৃত আপ্তাব আলীর পুত্র। গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। জগন্নাথপুর থানার এএসআই মুক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান নিশ্চিত করেছেন।





























