জগন্নাথপুরে ওরুসের পরিবর্তে ওয়াজ মাহফিল
- Update Time : ১০:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বার্ষিক ওরুস মোবারকের পরিবর্তে আয়োজন করা হয়েছে ইসলামী সম্মেলন- ওয়াজ মাহফিল। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও পীরের বাড়ি দরগা শরীফে হযরত সৈয়দ কামাল উদ্দিন শাহ দামড়ী (রহ.) ও তাহার বংশধর আউলিয়ায়ে কেরামের শানে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ যোহর থেকে শুরু করে পরদিন ফজর পর্যন্ত বার্ষিক আশেকান মিলন মেলা এবং ইসলামী সম্মেলন পীরসাহেব সৈয়দ দিদার আলমের সভাপতিত্বে মাওলানা একলাছুর রহমান ও মাওলানা বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা অধ্যক্ষ ছমির উদ্দিন খলিফায়ে ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীগরের দয়ামির মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ইসমাঈল আহমদ, বিশ্বনাথের মিয়ার বাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান, হলিয়ার পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মুতিউর রহমান, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা ফয়জুর রহমান ফয়েজি, মাওলানা ইসসাঈল আহমদ, মাওলানা অলিউর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সাইদুর রহমান, কারি মোঃ ইসমাঈল আহমদ (আব্দুল বাছিত), মাওলানা তুফায়েল আহমদ কামরান, মাওলানা আবু ইউসুফ, মাওলানা নুর হোসেন জিলানী, মাওলানা বায়েজিদ আহমদ, হাফিজ সোলাইমান, মাওলানা আব্দুল মুমিন বিপ্লবী, হাফিজ মিনহাজুল ইসলাম প্রমূখ। বাদ ফজর জিন্দা- মুরদা, দেশ- জাতীর কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত এবং শিরনী বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।

এবার ওয়াজ মাহফিল বাস্তবায়নে উদ্যােগ নেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, যুক্তরাষ্ট্রের সফল ব্যবসায়ী, উপজেলা পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তালহা আলম। তিনি তার পরিবারের সর্বসম্মতিক্রমে এই বছরের প্রথমদিকে ওরস থেকে সকল প্রকার বেদাতমুলক কাজ পরিহার করার ঘোষণা দেন এবং তা এবার বাস্তবায়ন করেন।





























