জগন্নাথপুরে ওপেন হাউজ-ডে ও সিসি ক্যামেরা চালু অনুষ্ঠানে পুলিশ জনগণকে সেবা দিতে প্রস্তুত : পুলিশ সুপার মিজান
- Update Time : ১১:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেছেন, জগন্নাথপুরে অপরাধ রোধে সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনেক অপরাধ শনাক্ত ও দমন সম্ভব হবে। এই সিসি ক্যামেরার কার্যক্রম সম্পর্কে সকল শ্রেণি-পেশার লোকজন জানতে পারলে সমাজে অপরাধের মাত্রা কমে আসবে ও অপরাধীরা খারাপ কাজ থেকে বিরত থাকবে। তিনি আরো বলেন, এক সময় মানুষ পুলিশকে ভয় পেত, সেই দিন আর এখন নেই।

পুলিশ এখন জনগণকে সব সময় সেবা দিতে প্রস্তুত। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে থানা ভবনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠান ও অপরাধ নিয়ন্ত্রনে পৌর এলাকায় সিসি ক্যামেরা নেটওয়ার্কের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম উপরোক্ত কথাগুলো বলেন। এসময় পৌর মেয়র আক্তারুজ্জামান আক্তার তার বক্তব্যে নাগরিকদের পক্ষ থেকে যানজট নিরসনে দাবি উত্তাপন করলে পুলিশ সুপার মিজানুর রহমান যানজট নিরসনের লক্ষে পৌর এলাকার হাসপাতাল পয়েন্টে ট্রাফিক পুলিশ দিয়ে মানুষের সেবা আরো বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) সুশংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর পৌরসভার জননন্দিত সফল মেয়র আক্তারুজ্জামান আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, প্রবাসী সিরাজ মিয়া, সাবেক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাইয়ূম প্রবাসী তারেক আহমদ, শিরিনা বেগম, সাংবাদিক সংকর রায় প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ ইয়াহইয়া আলী। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম, আ.লীগ নেতা, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব খান, থানার এসআই জিয়া উদ্দিন, এসআই আব্দুস ছাত্তার, এসআই শামীম আল মামুন, এসআই দ্বীপংকর সরকার, এসআই মির্জা শাফায়েত, এসআই ওবায়দুল্লাহ, এসআই শফিকুল ইসলাম, এসআই শহিদুল ইসলাম, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুদ্দিন কামালী, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম,

কাউন্সিলর জিতু মিয়া, পাটলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনো মোহাম্মদ মতছির, রাসেল আহমদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানাগেছে পৌর শহরের নিরাপত্তা প্রদানের জন্য বিভিন্ন পয়েন্টে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপনের মধ্যে ৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই সিসি ক্যামেরা থানায় নিয়ন্ত্রণ করা হবে।


























