জগন্নাথপুরে এডভোকেট সৈয়দ শামছুল ইসলামের মতবিনিময় ও গণসংযোগ
- Update Time : ০৫:৫০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) অাসনে জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্কাস গ্রুপ) মনোনীত ২৩ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী এডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, জগন্নাথপুরে নির্বাচনী মতবিনিম সভা ও গণসংযোগ করেছেন।
জমিয়ত (মুফতি ওয়াক্কাস গ্রুপ) থেকে ২৩ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, উপজেলার সৈয়দপুরে মঙ্গলবার (১৩ নভেম্বর) নির্বাচনী মতবিনিময় সভা ও গণসংযোগ শুরু করেন।
সৈয়দপুরে জমিয়তের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, এলাকার মুরিব্বীয়ান ও যুবকদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, সুনামগঞ্জ জেলা জমিয়ত নেতা হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম, মাওলানা সৈয়দ অাশফাক অাহমদ, তামিম অাহমদ প্রমূখ।
এদিকে, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সৈয়দপুর বাজার চৌধুরী মার্কেট বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন এডভোকেট সৈয়দ শামছুল ইসলাম। এসময় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ অালী অাহমদ দুলা, সহ-সভাপতি কবি সৈয়দ অাজমল হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক সৈয়দ খায়রুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সৈয়দ অাক্কাছ মিয়া, বিএনপি নেতা অানছাফ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম জাবির সহ জমিয়তের নেতৃবৃন্দ।



















