০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এক হাজার ৮২৯পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার- ২
- Update Time : ১১:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮২৯পিচ ইয়াবা ট্যাবলেট জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার সাজু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে সাজুর স্ত্রী ববিতা (২৫), সমধল (নোয়াগাঁও) গ্রামের মৃত বারেক উল্লাহর ছেলে আলী হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৮২৯পিচ ইয়াবা ট্যাবলেট জব্দসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।























