১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ০৮:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মৌরশ মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়। সে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লোহারগাঁও গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
জানাগেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ লোহারগাঁও এলাকায় অভিযান চালিয়ে এক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মৌরশ মিয়াকে গ্রেফতার করেন।





























