১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এক পশলা বৃষ্টিতে স্বস্তি
- Update Time : ০১:৩০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে। মাঘ মাস শেষ হয়ে ফাল্গুন মাস আসলেও কোন বৃষ্টি হয়নি। বৃষ্টির জন্য চারদিকে হাহাকার শুরু হয়। রাস্তাঘাটে ধুলি-বালি উড়তে থাকে। জমি শুকিয়ে কাট ফাটা দিয়েছে। গাছে নতুন পাতা আসছে না। প্রকৃতি যেন বৃষ্টির জন্য হাহাকার করছে। অবশেষে ১৭ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে কয়েকবার বৃষ্টি হয়। এতে জন-মানুষ ও প্রকৃতির মধ্যে স্বস্তি ফিরে আসে।





























