০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- Update Time : ০৫:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামের রাসেল আহমদের স্ত্রী নুর জাহান (৩০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ আজ রোববার থানা পুলিশ উদ্ধার করেছে।
জানাগেছে, গৃহবধূ গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন আজ রোববার (১৫ নভেম্বর) ভোরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই দ্বীপংকর সরকার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে মর্গে পাঠানো হয়।





























