১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে একতা শ্রমিক সমবায় সমিতির আত্মপ্রকাশ
- Update Time : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ আব্দুল ওয়াহিদ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একতা শ্রমিক সমবায় সমিতি নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১০ জুলাই) বিকাল
৩ ঘটিকায় পৌর শহরের হাসপাতাল পয়েন্টে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ আলমগীর, সহ-সভাপতি আব্দুল কাশেম, সাধারণ সম্পাদক শফিক আহমদ , সহ-সাধারন সম্পাদক আনহার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ লিকছন মিয়া, কোষাধ্যক্ষ মঞ্জুর আহমদ, সদস্য হাসান আহমদ।
কমিটির উপদেষ্টা হলেন, মোঃ মইন উদ্দিন, আতাউর রহমান দুদু, মোঃ রুনু মিয়া, বাবুল মিয়া, আরিফুল ইসলাম, টকন মিয়া, তাহের মিয়া, ফকির আজিজ, স্বর্নালী, হিরন মিয়া ও সুজাত মিয়া।





























