১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে একটি জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আপোষে নিষ্পত্তি

  • Update Time : ০৩:০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি জামে মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের দীর্ঘদিনের বিরোধ অবশেষে আপোষে নিষ্পত্তি করা হয়েছে।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল (মাঝপাড়া) গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটি নিয়ে গ্রামের দুপক্ষের দীর্ঘদিনের বিরোধ হামলা-হামলার পর অবশেষে আপোষে নিষ্পত্তি হয়েছে।

জানাগেছে এলাকার বিশিষ্টজনদের উদ্যােগে সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করা হয়। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়ব মিয়া কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর হুসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ।

বিরোধ নিষ্পত্তির পর উভয় পক্ষের লোকজন বুধরাইল (মাঝপাড়া) জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে জিন্দা- মুরদা ও দেশ- বিদেশের সকল মুসলিম উম্মার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে একটি জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আপোষে নিষ্পত্তি

Update Time : ০৩:০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০