জগন্নাথপুরে উপ-নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
- Update Time : ০৬:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপ-নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা নির্বাচন অফিসে।
উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মতিন মিয়া গত জুলা মাসে স্বেচ্ছায় পদত্যাগ করে যুক্তরাজ্যে চলে যাওয়ায় এ ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি শুন্য হয়ে যাওয়ায় অাগামী ৩ অক্টোবর উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করার সাথে সাথে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে মাঠে প্রচারনা শুরু করেন।
উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে উপ- নিবার্চনে অংশ নিতে ১০ সেপ্টেম্বর সোমবার সম্ভাব্য প্রার্থীরা জগন্নাথপুর নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১১ সেপ্টেম্বর যাছাই-বাছাই, ১৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ৩ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এদিকে, জগন্নাথপুর নির্বাচন অফিস থেকে জানাগেছে, ১০ সেপ্টেম্বর সোমবার পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে অংশ নিতে, সম্ভাব্য প্রার্থীরা জগন্নাথপুর নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩জন। উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, মিজানুর রহমান, অাবু সাকের, সৈয়দ অামিনুর রহমান।
























