জগন্নাথপুরে উপজেলা ভিত্তিক কিরাত প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ১২:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে উপজেলা ভিত্তিক কিরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.) ফাউন্ডেশনের উদ্যোগে ও সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। দুই পর্বের প্রতিযোগিতায় প্রথম পর্বে উত্তীর্ণ হন সেরা দশজন। দ্বিতীয় পর্বে সেরা তিনজন। বিভিন্ন মাদরাসা ভিত্তিক প্রতিযোগিতায় আরও সাতজন বিজয়ী হন। প্রথম স্থান অধিকার করেন হাফিজ কারী আবু রায়হান, দ্বিতীয় মুহাম্মদ সাব্বির হোসেন, তৃতীয় মুহাম্মাদ হাফিজুর রহমান। এরপর সেরা সাতজনে ছিলেন, আবু হানিফা, সৈয়দ নাহিন আহমদ, সৈয়দ জহির উদ্দিন, মেহদী হাসান, সোহান কামালী, আব্দুল মুমিন খান, মারজান আহমদ। প্রতিষ্ঠান কেন্দ্রিক বিজয়ীরা হলেন জাহিদ আহমদ, নোফাইল আহমদ, তাহিন আহমদ, ইজহারুল ইসলাম খান, ইমরান আহমেদ, জুবায়ের আহমদ, আমির হোসেন, হুমায়েদ হাদী। আলহাজ্ব আতাউর রহমান (র.) ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব কারী মাওলানা মুখতার আহমদ। বিচারক প্যানেলে ছিলেন কারী কমর উদ্দিন, হাফিজ কারী সাদিক আহমদ, হাফিজ মাওলানা কারী সৈয়দ আলমগীর গাজী, হাফিজ মাওলানা জালাল আহমেদ এমদাদ, হাফিজ মাওলানা কারী মুহিবুর রহমান, মাওলানা কারী শেখ বিলাল আহমদ, মাওলানা কারী শামসুজ্জামান, কারী মাওলানা মুহাম্মদ আলী। হাফিজ মাওলানা খালেদ আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, কবি ও গবেষক সৈয়দ মবনু, শাহারপাড়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আইয়ূব আলী কামালী, সৈয়দ আতাউর রহমান ফাউন্ডেশনের সেক্রেটারি মাহবুব মুহাম্মদ, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার নির্বাহী মুহতামীম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, ফাউন্ডেশনের সদস্য সৈয়দ হিলাল আহমদ প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা কারী মুখতার আহমদ।

























